× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

পিআইডি

সংসদে সর্বজনীন পেনশন বিল উত্থাপন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
জাতীয় সংসদের নবম অধিবেশন

সর্বজনীন পেনশন সংক্রান্ত আনুষাঙ্গিক বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করে সংসদে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২২ উত্থাপন করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করেন।

বিলে প্রস্তাবিত পেনশন স্কিমে নির্দিষ্ট হারে নিরবিচ্ছিন্ন চাঁদা প্রদানকারী বাংলাদেশি নাগরিকদের ৬০ বছর বয়সে পেনশন প্রদানের বিধানের প্রস্তাব করা হয়েছে।

বিলে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতায় ১৮ থেকে ৫০ বছর বয়সের সব বাংলাদেশি নাগরিক এ স্কিমে অংশ নিতে পারবেন বলে বিধানে প্রস্তাব করা হয়েছে।

বিলে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার জন্য একজনকে নির্বাহী চেয়ারম্যান করে ৫ সদস্যের জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে কর্তৃপক্ষের গঠন, কার্যাবলি, ক্ষমতা, কর্মচারী নিয়োগ, কর্তৃপক্ষের তহবিল, তহবিলের ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়।

বিলে পেনশন স্কিম পরিচালনার জন্য ১৬ সদস্যের পেনশন পরিচালনা পর্ষদ গঠন ও এর দায়িত্ব কার্যাবলির বিধানের প্রস্তাব করা হয়।

এ ছাড়া বিলে কেন্দ্রীয় রেকর্ড সংরক্ষণ, পেনশন বিতরণ কাঠামো, কর্তৃপক্ষের বার্ষিক প্রতিবেদন পেশ, বার্ষিক বাজেট পেশ, হিসাব ও নিরীক্ষা, বিধি, প্রবিধান প্রণয়নের ক্ষমতাসহ আনুষাঙ্গিক বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

এ ছাড়া বিদ্যমান আইনের কতিপয় ধারা সংশোধনের প্রস্তাব করে আজ সংসদে সরকারি কর্মচারী (সংশোধন) বিল-২০২২ উত্থাপন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিলটি উত্থাপন করেন। পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..