× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক নিউজ

থানার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়েছে নারী আসামি

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
থানার টয়লেটের ভেন্টিলেটর

খাদিজা আক্তার এক নারী আসামি রাজধানীর গুলশান থানার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গেছেন ।

থানা থেকে পালানো ওই নারীর নাম । গত ২৩ আগস্ট গুলশান থানায় তার বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করা হয়। পরে গত শুক্রবার তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতারের পর তাকে থানায় আনা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে টয়লেটে যেতে চান খাদিজা। এ সময় একজন নারী পুলিশ সদস্য তাকে টয়লেটে নিয়ে যান। কিন্তু খাজিদা টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যান।

ওসি বলেন, আসামিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আশা করছি খুব শিগগিরই তাকে ধরতে পারবো।

মামলার বিবরণে জানা যায়, গুলাশান-২-এর একটি বাড়িতে কাজ করতেন খাদিজা। গত ১৭ আগস্ট ছুটি নিয়ে তিনি বাড়ি চলে যান। পরে ওই বাড়ির গৃহকর্ত্রী আলমারির ড্রয়ার খুলে দেখতে পান তার চার ভরি চার আনার স্বর্ণের চেইন এবং ৭৫ হাজার টাকা চুরি গেছে। এ সময় বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন খাদিজা এই চুরির সঙ্গে জড়িত। পরে এ নিয়ে খাদিজাকে আসামি করে মামলা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..