“যখন সরকারি দলের উচ্চ পদস্থ নেতারা বলেন, এই সরকারের মন্ত্রী তাদের দলের কেউ না আবার তারা জনগণের পাঁশেও দাঁড়ান নাহ তখন আর কোন সন্দেহের অবকাশ থাকে নাহ আওয়ামী লীগ আজ কোন রাজনৈতিক দল নয়।” বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।
আজ বিকালে এনডিএম ফেনী জেলা ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।
ববি হাজ্জাজ বলেল, “সরকারের সাথে জনগণের কোন সম্পৃক্ততা নেই। মধ্যরাতে জ্বালানী তেলের দাম বাড়ানো,চা-শ্রমিক সহ মজলুম জনগণের অভাবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো, এবং সরকারের উচ্চ পদস্থ এমপি মন্ত্রীদের বিভ্রান্তিকর বক্তব্য পরিষ্কার করে দেয় যে সরকারি দলের কোন রাজনীতি নেই। এটা শুধুমাত্র ক্ষমতাকেন্দ্রিক লুটতরাজের সরকার।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা। সম্মেলন শেষে ফেনী জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।
ফেনী বেস্ট ইনন কনভেনশন হলে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলার আহবায়ক এড. মোঃ নূর উল্লাহ্। এসময় আরও উপস্থিত ছিলেন এনডিএম এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সোনাগাজী, পরশুরাম, দাগনভূইয়া, ছাগলনাইয়া, সদর প্রমুখ উপজেলার এনডিএম এর নেতাকর্মীবৃন্দ।