× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পিআইডি

বাংলাদেশ শ্রীলংকা হবে না, খাদ্য সংকটও হবে না -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২
বাংলাদেশ শ্রীলংকা হবে না

শুধু একটি দিন বা একটি আলোচনার মধ্যেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করি-তা নয়;  প্রতিদিন-প্রতিক্ষণ আমরা মুজিব আদর্শকে ধারণ করে চলি। শেখ মুজিব হচ্ছে আমাদের প্রেরণা, শেখ মুজিব হচ্ছে আমাদের চেতনার নাম, শেখ মুজিব হচ্ছে আমাদের বিশ্বাসের নাম। তিনি বলেন, বাংলাদেশ শ্রীলংকা হবে না, খাদ্য সংকটও হবে না। যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ-পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ বর্ণিল হচ্ছে-এটা বিএনপির অন্তরের জ্বালা। বঙ্গবন্ধুর জীবন আদর্শ ধারণ করে দেশ এগিয়ে যাবে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

       আজ ঢাকায় বাংলামটরস্থ বিআইডব্লিউটিসি কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

          বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মোঃ মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আল মান্নান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমেদ শামীম আল রাজী, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরু এবং বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সায়েম মৃধা।

          প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের প্রায় ১৪ বছর জেল খেটেছেন কিন্তু বাংলার মানুষের অধিকারের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার কাছ থেকে যে শিক্ষা নিয়েছেন সেটা দিয়েই দেশ পরিচালনা করছেন। এজন্যই বাংলাদেশে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। একসময় দেশে আইনের শাসনের প্রধান অন্তরায় ছিলো অপরাধীদের বিচার কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সেই অন্তরায় ভেঙে অপরাধীদের বিচার করেছে।

          অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..