× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নোয়াখালী প্রতিনিধি

আওয়ামী লীগ ভারতের দালাল এবং ভারত নির্ভর সরকার -বিএনপির ভাইস চেয়ারম্যান

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
আওয়ামী লীগ ভারতের দালাল

আওয়ামীলীগের মন্ত্রী এমপিদের কথায় তারাই প্রমাণ করে দিচ্ছে তারা ভারতের দালাল এবং তারা তারা ভারত নির্ভর সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইসচেয়ারম্যান ও চট্রগ্রাম বিভাগীর বিএনপির দলনেতা নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান।
গতকাল সোমবার (২২ আগষ্ট) বিকেলে সুবর্ণচর উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি।
সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এড. এবিএম জাকারিয়ার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক এড. আব্দুর রহমান প্রমূখ।  এসময় হাজার হাজার নেতাকর্মীদের শ্লোগানে বিক্ষোভ সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান বলেন, সরকার জ্বালানি তেল, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়াচ্ছে তাতে দেশে দুর্ভীক্ষ দেখা দেবে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করছে তারা। দ্রুত এসরকার পদত্যাগ না করলে দেশ শ্রীলঙ্কার মতো হবে বলেও হুমকি দেন তিনি। তিনি এসময় সুবর্ণচরের এ বিক্ষোভ মিছিলকে স্মরণকালের সেরা জনশ্রোত উল্লেখ করে বর্তমান সরকারকে জনগন বিমূখ ভারতমূখী সরকার বলেও আখ্যা দেন। তিনি সাম্প্রতিক সময়ে পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন। দলের কেউ আবোল তাবোল বললে তারা আ.লীগের কেউ না বলা লোকদের বলেন, এক সময় আ.লীগের ওরা কেউ না এরা কেউ না বলতে বলতে বলতে আর আ.লীগের কেউ থাকবেনা বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
এসময় দলীয় নেতাকমীরা সরকার বিরোধী নানা শ্লোগান দিয়ে নেতাকর্মীদের রাজপথে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তত থাকার আহবান জানান।  এতে আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতাকর্মী ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ সর্বস্তরের নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..