× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

পিআইডি

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি এডভোকেট মশিউর মালেক, সহ-সভাপতি এডভোকেট আব্দুল খালেক মিয়া, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক রাশিদা হক কনিকা, যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ ওসমানী, যুগ্ম সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন শাহিন, সুপ্রিম কোর্ট বার শাখার উপদেষ্টা এডভোকেট মনিরুজ্জামান, সুপ্রিম কোর্ট বার শাখার আহ্বায়ক এডভোকেট গৌরাঙ্গ চন্দ্রকর, সৌদি আরব শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম, সিলেট জেলা শাখার সভাপতি শামসুল আলম, গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রমতোষ কুমার-সহ সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও অন্যান্য শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..