× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার – শিক্ষামন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আবু কালাম (৫৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ফতেপুর গ্রামের বেলতলা পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত আবু কালাম ওই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

প্রতিবেশী আরিফুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে বেড়া পরিস্কার করছিলো ভ্যান চালক আবু কালাম। সেসময় বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের বুঝে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..