× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পিআইডি

প্রত্যেক ধর্মই মানুষকে সুন্দর জীবন ও সমাজ গড়ার পথ দেখায় -নৌ-প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
সমাজ গড়ার পথ দেখায়

প্রত্যেক ধর্মই মানবিকতার কথা বলে। ধর্ম মানুষকে একটা শৃঙ্খলার মধ্যে রাখে। মানুষকে সুন্দর জীবন ও সমাজ গড়ার ক্ষেত্রে ধর্ম পথ দেখায়। ধর্ম যার যার; রাষ্ট্র সবার, এরকম একটি দৃষ্টিভঙ্গি নিয়ে মহান মুক্তিযুদ্ধ সংঘঠিত হয়েছিল এবং সেই মুক্তিযুদ্ধে কোনো ধর্মগোষ্ঠী বা কোনো বর্ণগোষ্ঠী একক কোনো ভূমিকা নিয়ে মুক্তিযুদ্ধ করেনি। সকল ধর্ম-বর্ণের মানুষ একত্রে মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন করেছে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুর জেলার বিরল উপজেলা পরিষদ মুক্তমঞ্চে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষ‍্যে বিরল জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ আয়োজিত ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে একটি অত্যন্ত গর্ব করার মতো সংবিধান আমাদের ৭২ এর সংবিধান। যে সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে। মানুষের অধিকারের কথা বলা হয়েছে। এই সংবিধানে একটি সুন্দর সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে এবং এটার রূপকার হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ সেই দৃষ্টিভঙ্গি নিয়েই যাত্রা শুরু করেছিল কিন্তু মাঝপথে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতাকে সপরিবারে হত্যা করার পর আমরা সে পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলাম। এ দেশের মানুষে মানুষে বিভাজন তৈরি করা হয়েছে। শ্রেণি বৈষম্য তৈরি করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সমঅধিকার, সে সমঅধিকারকে কেড়ে নেয়া হয়েছে।

খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেন, এ দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। সেই সংখ্যাগরিষ্ঠ মানুষকে পুঁজি করে ক্ষমতা কুক্ষিগত করার জন্য তারা এই কাজটি করেছিল। মহানবি হযরত মুহাম্মদ (সাঃ) সবসময় মানবতার কথা বলেছেন অথচ সেটাকে বিকৃত করা হয়েছে শুধু ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। বাংলাদেশে সাম্প্রদায়িক বিষবাষ্প তৈরি করা হয়েছিল, আজকে ধীরে ধীরে সেগুলোকে দুর্বল করে দেয়া হয়েছে। এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। দেশরত্ন শেখ হাসিনা সেই দৃষ্টিভঙ্গি নিয়েই দেশ পরিচালনা করছেন।

বিরল জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভাপতি সুকিল চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুরজিৎ কুমার রায় বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব‍্য রাখেন দিনাজপুরের রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ‍্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ। বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বীর মুক্তিযোদ্ধাদের আবাসন (বীর নিবাস) নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে প্রতিমন্ত্রী বোচাগঞ্জে জন্মাষ্টমীর অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..