× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে মাদকসেবীর এক বছরের কারাদন্ড 

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
নোয়াখালীতে মাদকসেবীর এক বছরের কারাদন্ড 

নোয়াখালীল চাটখিলে এক মাদকসেবীকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত মো.নাঈম (২৪) উপজেলার বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর গ্রামের বড় বাড়ির নুর নবীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া  এ সাজা দেন।
ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা যায়, নাঈম মাদকাসক্ত হয়ে মাদকদ্রব্য কেনার টাকার জন্য মা-বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই ঘটনায় মা-বাবার অভিযোগের আলোকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুলিশের সহযোগিতায় মাদক সেবনের সময় তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের  বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ১০০টাকা অর্থদন্ড করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..