× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে ৬ দোকানদারকে জরিমানা

ACP
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
নোয়াখালীতে ৬ দোকানদারকে জরিমানা

নোয়াখালীতে ছয় দোকানদারকে ৪১ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে জেলা শহরের পৌর বাজার ও সোনাপুরে অভিযান চালিয়ে ডিমের মূল্য তালিকা ও ডিম ক্রয়ের রশিদ না থাকায়  ৪জন ডিমের দোকানদার এবং অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রির উদ্দেশ্যে দোকানে রাখার দায়ে ২টি ফার্মেসীসহ এসব জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া নেতৃত্বে ভোক্তার স্বার্থ সুরক্ষায় এসব অভিযান চালানো হয়।
জানা যায়, মাইজদী পৌর বাজারে অবস্থিত ডিমের পাইকারি দোকানে অভিযান চালিয়ে ডিমের মুল্য তালিকা না রাখায় এবং ডিম ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় জনি ডিম স্টোর ও বিসমিল্লাহ স্টোরকে যথাক্রমে ২ হাজার এবং নোয়াখালী ডিম হাউজ ও করিম ডিম স্টোরকে যথাক্রমে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন মেডিসিন রাখার দায়ে যমুনা ফার্মেসীকে ৫ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন মেডিসিন রাখার দায়ে নিউ যমুনা ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..