× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

নোয়াখালী প্রতিনিধি

স্ত্রীর ওপর অভিমান করে ফাঁস দিল স্বামী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
স্কুল ছাত্রের লাশ

নোয়াখালীর সুবর্ণচরে করিম ওরফে মিয়া (৩৫) নামে এক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। করিম ওরফে মিয়া ওই এলাকার নুর আফসার মাঝির ছেলে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এর আগে, সোমবার দিবাগত রাত ২টার দিকে  উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের গ্লোব বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জাকির হোসেন বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মঙ্গলবার সকাল ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে মিয়ার সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলে আসছিল। গতকাল সোমবার বিকেল থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরের পাশে গাছের সঙ্গে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিয়া। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..