× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মধুখালী প্রতিনিধি(মোঃ সহিদুল ইসলাম)

ইউসুফ আলী চৌধুরী ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচী

ACP
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচী

‘বেশী করে বৃক্ষ রোপন করুন, দূষণ মুক্ত স্বদেশ গড়ুন এই শ্লোগান নিয়ে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে ইউসুফ আলী চৌধুরী ফাউন্ডেশন।

শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বহু বর্ষজীবি বটগাছের চারা রোপনের মধ্য দিয়ে মরহুম ইউসুফ আলী চৌধুরী ফাউন্ডেশনের সৌজন্যে শুরু হলো ইউনিয়ন ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী। এই কর্মসূচী উদ্বোধন করেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান।

এ সময় উপস্থিত ছিলেন কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশীর উদ্দিন, ফাউন্ডেশনের সভাপতি আরজুজ্জামান চৌধুরী রুবী ও সাবেক অধ্যক্ষ কাজী ফিরোজুর রহমান ফিরোজ, কামারখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দুলাল কুমার মিত্র, অভিভাবক সদস্য জামিনুর রহমান শাহিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূছী সফল করার জন্য কামারখালীতে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে।

তারই ধারা বাহিকতায় মুজিব হোসেন চৌধুরী তুরান ফাউন্ডেশনের পক্ষ থেকে বহু বিরল প্রজাতির ১০০টি বৃক্ষ রোপন করবেন । পরিশেষে তিনি সকলের সহযোগীতা কামনা করে বৃক্ষ রোপন কর্মসূচী শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..