× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ভ্যাট প্রত্যাহারের দাবি জাতীয় পার্টির

admin
হালনাগাদ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ  বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় পার্টিও (জাপা)। দলটির ভাষ্য, এই ভ্যাট শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেওয়ার কথা বলা হলেও পরোক্ষভাবে তা ছাত্র-ছাত্রীদের ওপরই বর্তাবে। শিক্ষা ব্যবস্থার ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্তের চেয়ে জনস্বার্থ পরিপন্থী আর কোনো কাজ হতে পারে না।

দলের  চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আজ শুক্রবার এক  যৌথ বিবৃতি দিয়েছেন।এতে বলা হয়, শিক্ষা কোনো পণ্য নয় যে, এর ওপর ভ্যাট আরোপ করা যাবে। শিক্ষা আমাদের নাগরিক সমাজের অধিকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে  তোলার মাধ্যম এবং জাতির মেরুদণ্ড।

দলের এ দুই শীর্ষ নেতা বলেন, শিক্ষায় ভ্যাট আরোপ করা হলে এটাই প্রতীয়মান হবে যে, সরকার শিক্ষার অগ্রগতি চায় না। এর ফলে বেসরকারি শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে। সরকারের যদি এতই অর্থ সংকট হয়ে থাকে তাহলে ব্যাংক  থেকে  যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে সেই টাকা উদ্ধার করা হোক। যারা বিদেশে অর্থ পাচার করেছে সেই অর্থ দেশে ফেরত এনে সরকারি কোষাগারে জমা করা  হোক।


এ ক্যটাগরির আরো খবর..