× Banner
সর্বশেষ
জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ‘ফ্রেশার্স ডে ২০২৬’ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ হাজি যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ শিশুদের মেধা বিকাশের উদ্যোগে কাউকে বাধা হতে দেওয়া হবে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

শিশুদের উন্নয়নে আইনে যেসব পরিবর্তন দরকার তা করা হবে-আইনমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
শিশুদের উন্নয়নে আইনে যেসব পরিবর্তন দরকার তা করা হবে

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, শিশুদের উন্নয়নের জন্য আইনে যেসব পরিবর্তন করা দরকার তা অবশ্যই করা হবে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘শিশু অধিকার সুরক্ষায় বাংলাদশের আইন পর্যালোচনা’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাই সব শিশুকে সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। এক্ষেত্রে কোন পথশিশু (টোকাই) ও বিত্তবানের শিশুর মধ্যেও পার্থক্য থাকা উচিত নয়।

তিনি বলেন, সরকার শিশুদের মধ্যে বৈষম্য দূরীকরণের সর্বোচ্চ চেষ্টা করছে। দেশে বৈষম্য বিরোধী নামে একটি আইন প্রণয়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার এমন আইন করতে চায়, যেটা সমাজে বাস্তবায়ন করা সম্ভব।

আনিসুল হক বলে বলেন, বাস্তবসম্মত নয়- এমন আইন সমাজের ঘাড়ে চাপিয়ে দিলে, তা কেবল আইনের বইতেই থাকবে। বাস্তবে কোন কাজে আসবে না। যেটা সরকার চায় না।

মন্ত্রী বলেন, শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সম্মিলিত প্রয়াস চালাতে হবে। এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে আনিসুল হক বলেন, আজকের বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ছাড়া সরকারের আর কোন উপায় ছিল না।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক (এডভোকেসি) টনি মাইকেল গমসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..