× Banner
সর্বশেষ
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী  তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী কোটালীপাড়া জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষককে মারধর করে হত্যার অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক দ্বিতীয় দফায় ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ক্রীড়া কার্ড ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে এস.এস.সি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

পঞ্চগড় জেলা প্রতিনিধি(এন এ রবিউল হাসান লিটন)

পঞ্চগড়ের বোদায় পেট্রোল পাম্পকে ৩৫ হাজার টাকা জরিমানা 

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
পেট্রোল পাম্পকে ৩৫ হাজার টাকা জরিমানা 

পঞ্চগড়ের বোদায় পরিমাপে তেল কম দেয়ায় সমবায় সমিতি ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১১ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এ অভিযান পরিচালনা করেন। বোদা উপজেলার এলিট, সমবায় সমিতি, সোনার বাংলা ও শাবাব ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিমাপে কম তেল দেয়ায় সমবায় সমিতি ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, ভোক্তারা যাতে সঠিক মাপে তেল পায় সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া কেউ যদি মাপে কম পায় তাহলে আমাদের কাছে লিখিত অভিযোগ করতে পারবেন। ভোক্তা চাইলে ১৬১২১ এই হটলাইন নম্বরেও অভিযোগ দিতে পারবে। জনস্বার্থে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..