× Banner
সর্বশেষ
বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

ট্রেনের ভাড়া বাড়ানোর ইঙ্গিত রেলমন্ত্রীর

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
ট্রেনের ভাড়া বাড়ানোর ইঙ্গিত রেলমন্ত্রীর

জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ ছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ডাবল লেন চালু হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনে টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, জ্বালানি বাড়লেও এখনও ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। তবে ভাড়া সমন্বয় করা হবে।
তিনি আরও বলেন, রেলের দুর্ঘটনা এড়াতে নিজেদের সচেতন হতে হবে। রেলগেট দেয়া হয় মূলত রেলের নিরাপত্তার জন্য। কিন্তু যারা সড়ক করছেন তাদেরকেও নিরাপদ সড়কের জন্য দায়িত্ব পালন করতে হবে। নিরাপদ রেলের দায়িত্ব আমার, আমাকে ক্রস করতে গিয়ে যদি কেউ দুর্ঘটনার শিকার হয়, সে দায়িত্ব রেলওয়ে নেবে না।


এ ক্যটাগরির আরো খবর..