× Banner
সর্বশেষ
দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা মাদারীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ আমেরিকায় খুন হওয়া মাদারীপুরের তরুণীর পরিবারের পাশে জেলা প্রশাসন বাজারে এলো স্যামসাংয়ের নতুন তিন মডেলের চেস্ট ফ্রিজার ইতিহাসের পাঠশালা’র ৭ম বর্ষ উদযাপন 

ভারতীয় হাইকমিশনে ই-টোকেন সমস্যা

admin
হালনাগাদ: সোমবার, ২১ মার্চ, ২০১৬

প্রানতোষ তালুকদার : ভারতীয় হাইকমিশনে ই-টোকেন সমস্যা! কেন ই- টোকেন সমস্যা? এই ই-টোকেন নিয়ে বাংলাদেশের জনগণ হয়রানী হচ্ছেন ও ভুগিতেছেন। অনলাইনের মাধ্যমে ই-টোকেন করতে হয়। কিন্তু জনগণ ভারতীয় ভিসার জন্য আবেদন জমা দেওয়ার তারিখ নিতে পারছেন না। সবাই প্রশ্নের সম্মুখীন। জনগণ বলছে বহু চেষ্টা করেও অনলাইনে নিদিষ্ট সময়ে যখন জমা দেওয়ার তারিখ নেওয়ার সুযোগ দেওয়া হয়,তখন সার্ভারে প্রবেশ করা যায় না ।

প্রথম যখন অনলাইনে ই-টোকেন চালু হয় তখন সবা্ই ঘরে বসে জমা দেওয়ার তারিখ পেত । কিন্তু সময়ের ব্যবধানে সকলে সেই সুযোগ থেকে বঞ্চিত। প্রথমে এ সমস্যা শুধু ঢাকাতে সীমাবদ্ধ ছিল এবং 300 টাকা দিলে ই টোকেন পাওয়া যেত কিন্ত এখন তা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং 3000 টাকারও বেশী লাগে। তবে প্রশ্ন হচ্ছে কেন এ সমস্যা ? কে করছে ? কে দিবেন  এর সমাধান ? কবে দেশের মানুষ এ সমস্যা থেকে মুক্তি পাবে ?

কেউ বলছেন কোন একটা চক্র সারভারকে বাহির থেকে হ্যাক করে রাখে যাহার কারনে নিদিষ্ট লোক ছাড়া আর কেউ ই –  টোকেন নিতে পারে না।তবে সাধারণ মানুষের ধারনা এটা তো তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় চা্ইলে প্রশাসনের সহায়তায় অনলাইনে ভারতীয় ই-টোকেন গ্রহন  সমস্যা দুর করতে পারেন।

এদেশের জনগণ হতবাক! যেখানে বাংলাদেশের সব জনগণই অনলাইনে ভারতীয় ই-টোকেন পাওয়ার কথা। সেখানে একটা চক্রের হাতের পুতুল হয়ে গেল সারা দেশের জনগন ,কেন সরকার এ বিষয়টা দেখছেন না ? না কি সরকারের কাছে কেউ সে ভাবে উপস্থাপন করছেন না বা যারা উপস্থাপন করবেন তাদের কোন না কোন ভাবে হাত বেধে  রেখেছে।

এক সময় মনে হত হয়ত সামনের দিনে সমস্যা্টি আর থাকবে না। ভারত সরকার আমাদের সমস্যাটি নিয়ে কোন ব্যবস্থা নিবেন। কিন্তু এখন বোঝা যাচ্ছে এটা ভারত সরকারের বিষয় নয় । এটা আমাদের দেশের সমস্যা যা ক্রমান্নয়ে জাতীয় সমস্যা হিসেবে রুপ নিচ্ছে।

জনগণ বলছে সরকার ইচ্ছে করলে এই স্বাধীন দেশের জনগণকে এই ভারতীয় ভিসার জন্য ই টোকেন সমস্যা থেকে মুক্তি দিতে পারেন। এদেশের জনগণ সরকার এর প্রতি সুদৃষ্টি কামনা করছেন, যাহাতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় ও প্রশাসন কঠিন পদক্ষেপ নেন। তাহা হইলে হ্যাকারদের কবল থেকে মুক্ত হয়ে বাংলাদেশের জনগন  সহজেই ভারতীয়-ভিসার জন্য ই টোকেন গ্রহন করতে পারবে।

পরিশেষে বলা যায় প্রযুক্তির এই যুগে আমরা প্রযুক্তির বিড়ম্বনায় ভুগতে চা্ই না


এ ক্যটাগরির আরো খবর..