× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

দেবাশীষ মুখার্জী কূটনৈতিক প্রতিবেদক

তাইওয়ানে দংফেং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে চীন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে চীন

তাইওয়ানের উত্তরপূর্ব ও দক্ষিণপূর্ব সাগরে চীন বেশ কয়েকটি দংফেং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এজন্য ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সংশ্লিষ্ট প্রতিরক্ষা পদ্ধতি সচল করেছে তাইওয়ান। জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ১টা ৫৬ মিনিটে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয় বলে জানিয়েছে, বার্তা সংস্থা রয়টার্স।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের ‘অযৌক্তিক’ আচরণের নিন্দা জানিয়ে আঞ্চলিক শান্তি বিনষ্ট করার জন্য বেইজিংকে অভিযুক্ত করেছে। এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্র্যাক করতে পারে- যুক্তরাষ্ট্রের এমন একটি বিমানবাহী রণতরী জাপান থেকে তাইওয়ানের উপকূলবর্তী ফিলিপিন্স সাগরের দিকে রওনা হয়েছে বলে মার্কিন নৌবাহিনী জানিয়েছে।

চীনের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা পূর্ব তাইওয়ান প্রণালীর নির্দিষ্ট এলাকায় দূরপাল্লার তাজা গোলাবারুদ ব্যবহার করে গোলাবর্ষণ করেছে।

চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, পূর্ব তাইওয়ান প্রণালীর নির্দিষ্ট এলাকায় নির্ভুল হামলা চালানো হয়েছে এবং প্রত্যাশিত ফলাফল অর্জন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..