× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি

নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের মালিক-চিকিৎসক কারাগারে

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০২২
হাসপাতালের মালিক-চিকিৎসক কারাগারে

নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে নিরাময় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামক রায়পুরের একটি বেসরকারি হাসপাতালের মালিক ও চিকিৎসককে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (৩ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) সিরাজুদ্দৌলাহ কুতুবী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন- রায়পুর পৌর শহরের নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিজানুর রহমান মুন্সি ও চিকিৎসক আসাদুজ্জামান।
মামলার এজাহারে জানা যায়, গত ২৪ মে নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিজানুর রহমান এক নারী কর্মীকে যৌন হয়রানি করেন। চিকিৎসক আসাদুজ্জামান ঘটনাটি জেনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।
বিষয়টি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারেক আজিজের দৃষ্টিগোচর হলে ২৯ মে বিচারক এ ঘটনায় মামলা রুজু করার জন্য রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ৯ জুন হাসপাতাল মালিক ও ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বলেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নয় মর্মে আদালতে জামিন আবেদন করেন। এতে প্রথমে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। কিন্তু বাদী ঘটনার ভিডিও আদালতকে দেখান। ভিডিও দেখে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
উল্লেখ, ২৪ মে ঘটনাটি  ঘটার পর সাংবাদিকরা মালিক মিজানুর রহমান মুন্সিকে ঘটনার ভিডিও দেখিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে  মিজানুর রহমান মুন্সি দম্ভ করে বলেছিলেন-‘ভিডিও আমার, পারলে কিছু করেন।’


এ ক্যটাগরির আরো খবর..