× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

pid

লৌহজং ও টংগিবাড়ী ফায়ার স্টেশনের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
টংগিবাড়ী ফায়ার স্টেশন

মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও টংগিবাড়ী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি।

এ উপলক্ষ্যে ২ আগস্ট মঙ্গলবার দুপুর ০২-৩০টায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার লৌহজং ফায়ার স্টেশন প্রঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে জনাব সাগুফতা ইয়াসমিন এমিলি, মাননীয় সংসদ সদস্য, মুন্সিগঞ্জ-২ এবং জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন নির্বাণের সানুগ্রহ অনুশাসনের অংশ হিসেবে এ দুটি ফায়ার স্টেশন নির্মাণ করা হয়েছে।

বিকেল ৩-০০টার কিছু পরে অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় ফায়ার সার্ভিসের ২১ জন চৌকস অগ্নিসেনার একটি কনটিনজেন্ট মাননীয় প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে। অভিবাদন গ্রহণ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি লৌহজং ফায়ার স্টেশনের নামফলক ও টংগিবাড়ী ফায়ার স্টেশনের রেপ্লিকা উন্মোচন করেন এবং বেলুন উড়িয়ে ফায়ার স্টেশন দুটির শুভ উদ্বোধন করেন। এর পর দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে তথ্য বোর্ডের মাধ্যমে জানানো হয়, দেশের প্রতিটি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ন্যূনতম ১টি করে ফায়ার স্টেশন নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে লৌহজং ও টংগিবাড়ী ফায়ার স্টেশন দুটি ‘১৫৬টি ফায়ার স্টেশন নির্মাণ প্রকল্প’-এর অধীনে নির্মিত। বি শ্রেণির এই ফায়ার স্টেশন দুটিতে ২৭ জন করে জনবল নিয়োজিত থাকবেন, তাঁরা এলাকার অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবেন। এ দুটি ফায়ার স্টেশনের জন্য প্রাক্কলিত ব্যয় ছিল যথাক্রমে ৩ কোটি ৫০ লাখ ও ৪ কোটি ৯৩ লাখ টাকা এবং প্রতিটি ফায়ার স্টেশন ৩৩ শতাংশ জায়গার ওপর স্থাপিত। স্টেশন দুটির জন্য প্রয়োজনীয় গাড়ি-পাম্প ও সাজ-সরঞ্জাম বরাদ্দ করা হয়েছে। এখানে অগ্নিনির্বাপণের জন্য ১টি করে পানিবাহী গাড়ি, ১টি করে পাম্প টানা গাড়ি, ২টি করে ফায়ার পাম্প এবং বিভিন্ন অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুন্সিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (অগ্নি অনুবিভাগ) মোসাম্মৎ শাহানারা খাতুন, মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক কাজী নাহিদ রাসুল, মুন্সিগঞ্জ জেলার এসপি, ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালকগণ, লৌহজং থানার থানা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।


এ ক্যটাগরির আরো খবর..