× Banner
সর্বশেষ
নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বিমানবন্দরে সমান নিরাপত্তা তল্লাশি – বিমান মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট – সমাজকল্যাণ মন্ত্রী বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট আগামী ২০২৭ শিক্ষাবর্ষে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির কার্যক্রম পরিচালনা হবে

সাবেক যুগ্ম সচিব ও জাসদ’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য মুজিবনগরের বীর মুক্তিযোদ্ধা হাফিজা আক্তার মনি বিশ্বাস আর নেই!

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব ও জাসদ’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য বীর মুক্তিযোদ্ধা হাফিজা আক্তার মনি বিশ্বাস (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না——-রাজেউন)।

গতকাল রোববার বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রাম্য কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বিকেল সাড়ে ৪ টায় তার লাশ গৌরীনগর গ্রামে পৌঁছায়। সাড়ে ৫ টায় পুলিশের একটি চৌকসদল গৌরীনগর কবরস্থান মাঠে তার লাশে গার্ডাব অনার প্রদান করে। সরকারের পক্ষে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন সালাম গ্রহণ করেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল প্রমুখ।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের মরহুম ছাপেরউদ্দিন বিশ্বাসের মেয়ে হাফিজা আক্তার মনি বিশ্বাস’র স্বামী ছিলেন ঢাকা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী জিন্নাত আলী। তিনি ২০০০ সালে মারা যান। এরপর হাফিজা আক্তার মনি বিশ্বাস একমাত্র মেয়ে ডা. নাসিমা জিন্নাতের তত্বাবধানে থাকতেন। ২০০৪ সালে তিনি অবসরে যান। তার দাফন অনুষ্ঠানে আত্মীয়-স্বজন গ্রামবাসীসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..