× Banner
সর্বশেষ
নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক

নিজস্ব প্রতিবেদক

রাজ-পরীর সংসারে বিরল ৪ সাদা বাঘের জন্ম

ACP
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০২২
রাজ-পরীর সংসারে বিরল ৪ সাদা বাঘের জন্ম

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর সংসারে জন্ম নিল বিরল প্রজাতির আরও ৪টি সাদা বাঘ। এর আগে অপর সাদা বাঘ শুভ্রা ও জো বাইডেনকে জন্ম দিয়ে আলোচনায় ছিল ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকা থেকে কিনে আনা এই বাঘ দম্পতি।

চট্টগ্রাম চিড়িয়াখানার ছোট্ট একটি কক্ষে শুয়ে আছে মা বাঘ পরী। আর তার চারপাশে শুয়ে আছে চারটি ছোট ছোট বাঘের বাচ্চা। এই পরীই একসঙ্গে প্রসব করেছে চারটি সাদা শাবক, যা এ অঞ্চলের জন্য বিরল।

চট্টগ্রাম চিড়িয়াখানার অফিস কক্ষে বসে সিসিটিভি ক্যামেরায় গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিউরেটর ডাক্তার শাহাদাত হোসেন শুভ। কারণ, এখান থেকে যেমন বাঘ দম্পতি রাজ-পরীকে নজরদারি করা হচ্ছে, তেমনি গতিবিধি দেখা চার শাবকের।
এমনিতেই বাচ্চা জন্মের পরপরই অস্বাভাবিক আচরণ করে মা বাঘ। হয়তো-বা বাচ্চাকে আঘাত করে মেরে ফেলে, নয়তো খেয়ে ফেলে। এ ক্ষেত্রে পরীর আচরণ পুরো ভিন্ন। বাচ্চাদের দুধ খাওয়ানোর পাশাপাশি স্বাভাবিক আচরণ করছে। অবশ্য এই দম্পতির ঘরে সাদা বাঘ শুভ্রা, জো বাইডেন ও করোনাসহ ১০টি সন্তান রয়েছে।
 
২০১৬ সালের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকায় কিনে আনা হয়েছিল রাজ-পরী দম্পতিকে। আর এখন চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ রয়েছে ১৬টি।


এ ক্যটাগরির আরো খবর..