× Banner
সর্বশেষ
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ঢাকা

কৃষকদের ১১ কোটি টাকার বীজ ও সার সহায়তা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০২২
কৃষকদের বীজ ও সার সহায়তা

সাম্প্রতিক বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত ১৭টি জেলার কৃষকদের মাঝে প্রায় ১১ কোটি টাকার বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এতে উপকৃত কৃষকের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার।

এর মধ্যে প্রথম ধাপে ৯৪ হাজার কৃষককে ৫ কোটি ৮৮ লাখ টাকার আমন বীজ ও সার বিনামূল্যে দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বেশি ক্ষতিগ্রস্ত ৪টি জেলা- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৭০০ কৃষককে প্রায় সাড়ে ৩ লাখ টাকার নাবী জাতের (লেইট ভ্যারাইটি) আমন ধান বীজ ও সার সহায়তা দেয়া হয়েছে।

তৃতীয় ধাপে ৯০ হাজার কৃষককে প্রায় ৫ কোটি টাকার পুনর্বাসন সহায়তা বাস্তবায়ন কাজ চলছে। এর মধ্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উচ্চফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়ার কাজ চলমান রয়েছে।

এছাড়া, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।


এ ক্যটাগরির আরো খবর..