× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

dhaka

সংকটকে গুজব বলে প্রচার করে সরকার -ববি হাজ্জাজ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
সংকটকে গুজব বলে প্রচার

“অপপ্রচার আর গুজব আতংকে ভুগছে বর্তমান সরকার। সংকটকে গুজব বলে প্রচার করে। বললেন ববি হাজ্জাজ।

আজ ২৯ জুলাই, ২০২২খ্রি. রোজ শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দেশের চলমান বিদ্যুৎ এবং জ্বালানি সংকটের কারণ এবং সমাধানের গুচ্ছ প্রস্তাবনা নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় এনডিএম থিংক ট্যাংক কর্তৃক অনুমোদিত জ্বালানি সংকটের কারণ এবং সমাধানের প্রস্তাবনা নিয়ে বিশ্লেষণধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন দেশবরেণ্য জ্বালানি বিশেষজ্ঞ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “অপপ্রচার আর গুজব আতংকে ভুগছে বর্তমান সরকার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মজুদকৃত জ্বালানি তেল, মূল্যস্ফীতিসহ যেকোন জাতীয় সংকটকে গুজব বলে প্রচার করে তাঁরা। রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট প্রকল্পগুলোর চুক্তি নবায়ন করে দুর্নীতিকে উষ্কে দিয়েছে বর্তমান সরকার। জ্বালানি এবং বিদ্যুৎ সংকট মোকাবিলায় আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সমাধানের গুচ্ছ প্রস্তাবনা নিয়ে বিশ্লেষণধর্মী প্রবন্ধ আজ উপস্থাপন করেছি৷ আমরা দেখিয়েছি কিভাবে স্বনির্ভর জ্বালানি নীতি বাস্তবায়ন সম্ভব, জ্বালানি কূটনীতির মাধ্যমে কিভাবে ডলার সাশ্রয় করা যায় এবং বায়োম্যাস এবং নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করে কিভাবে প্রাকৃতিক গ্যাসের উপর চাপ কমানো সম্ভব৷ বিদ্যুৎ সাশ্রয়ে আমরা সকাল ৭.০০টা থেকে কর্মঘণ্টা শুরু করতে এবং সপ্তাহের ১দিন “ওয়ার্ক ফ্রম হোম” চালুর প্রস্তাব করছি। তেল আমদানিতে ডলার বাঁচাতে পরিবহন খাতে তেল সরবরাহে রেশনিং পদ্ধতি চালুর প্রস্তাবও রয়েছে আমাদের আজকের প্রবন্ধে। এছাড়াও গত এক যুগে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের জোর দাবী জানাচ্ছি আমরা।”

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলি আকন, এনপিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ দেওয়ান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হাসান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..