× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ভারত প্রতিনিধি

গুঞ্জনে কটাক্ষ শ্রীতমার, মদন মিত্র আমার বাবার মতো

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
শ্রীতমা

শোভন-বৈশাখী, অর্পিতা-পার্থ জুটির পর গুঞ্জনে ঢুকে পড়লেন বিধায়ক মদন মিত্র । সঙ্গে অভিনেত্রী তথা তৃণমূল সদস‍্যা তথা কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য । রাজনীতির ‘কালারফুল বয়’কে জড়িয়ে ধরে একটি এবি তুলেছিলেন তিনি। সেখান থেকেই শুরু জল্পনা।

একটি টেলিভিশন শোতে মদন মিত্রকে জড়িয়ে ধরে ছবি তুলেছিলেন শ্রীতমা। সেই ‘ঘনিষ্ঠ ছবি’ নিয়েই নানান রটনা। কিন্তু শ্রীতমার পালটা প্রশ্ন, কেউ কাউকে জড়িয়ে ধরে ছবি তুললেই কি খুব ঘনিষ্ঠ হয়ে যায়? অন‍্যদের কাছে ঘনিষ্ঠতার মাপকাঠি ঠিক কী তা তিনি জানেন না। তবে শ্রীতমার স্পষ্ট কথা, মদন মিত্র তাঁর বাবার মতো। একজন মেয়ে তাঁর বাবাকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন। এতে অন্তত তাঁর কোনো অস্বস্তি নেই।

এর আগেও গুঞ্জন উঠেছে শ্রীতমাকে নিয়ে। তাঁর বিয়ে নিয়ে চর্চা হয়েছে। অথচ তিনি বিয়েই করেনইনি। নিজের থেকেই গুঞ্জন থেমে গিয়েছে। এখন শুরু হয়েছে মদন মিত্রকে নিয়ে। তবে সংবাদ মাধ‍্যমকে শ্রীতমা জানান, এই ধরণের গুঞ্জন শুনলে তাঁর বাস্তবিকই খুব খারাপ লাগে।

শ্রীতমা বলেন, রাজনীতির দিক দিয়ে তিনি মদন মিত্রের এলাকার পুরমাতা। এছাড়াও বিধায়কের সঙ্গে রাজনীতির বাইরেও তাঁর সম্পর্ক রয়েছে। মদন মিত্র তাঁর বাবার বন্ধু। অভিনেত্রীর বাবার অস্ত্রোপচারের সময়ে বিধায়ক সব রকম ভাবে তাঁদের সাহায‍্য করেছিলেন। নিজের বাবাকে হারানোর পর মদন মিত্রকেই বাবার স্থানে বসিয়েছেন শ্রীতমা। তাঁকে জড়িয়ে কুৎসা রটলে তো খারাপ লাগবেই।

শ্রীতমা অভিনেত্রী। তবে রাজনীতিও তিনি ভালবাসেন। প্রত‍্যক্ষ রাজনীতিতে আসার আগেও মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের স্নেহ পেয়েছেন তিনি। তবে তখন তিনি ছিলেন শুধুই শিল্পী। নির্বাচনে জিতে পুরমাতা হওয়ার পর এখন রাজনীতিবিদদের সঙ্গে তাঁর সম্পর্ক সম্পূর্ণ পেশাগত, বক্তব‍্য শ্রীতমার।


এ ক্যটাগরির আরো খবর..