× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া), ১২ শ্রাবণ (২৭ জুলাই) 

তেল-গ্যাসের সংকট নেই দেশ বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০২২
তেল-গ্যাসের সংকট নেই

বিশ্ব পরিস্থিতিকে মাথায় রেখে বাংলাদেশের ওপর যেন কোনো আঘাত না আসে, কোনো সংকটে না পড়তে হয় সেজন্য সরকার কিছু আগাম পদক্ষেপ নিয়েছে। এটিকে দেশবিরোধী রাজনীতিকরা সংকট বলছে। বাংলাদেশের মানুষ যেন ভবিষ্যতে কোনো সংকটে না পড়ে, সরকার সেই ব্যবস্থা গ্রহণ করেছে। যারা সংকটের কথা বলছে, তারা রাজনৈতিকভাবে সংকটে পড়ে অপপ্রচার চালাচ্ছে। ‘যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।’ বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ ২৭ জুলাই বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৬তলা বিশিষ্ট অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পরে এ উপলক্ষ‍্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে আত্মমর্যাদা, গর্ব ও অহংকারের জায়গায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। পদ্মা সেতু আমাদের দেশ ও জাতিকে মর্যাদার জায়গায় নিয়ে গেছে।

প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিং একটি সাময়িক সমস‍্যা। দ্রুত এর সমাধান হবে। দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে এসব বিষয়ে ঐক‍্যবদ্ধ থাকতে হবে। কঠিন পরিস্থিতিতেও যাতে বিভেদ সৃষ্টি না হয় সেজন‍্য সজাগ থাকতে হবে।

বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম‍্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন দুর্যোগ ব‍্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক‍্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.), ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম ও বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন ভূইয়া।

#


এ ক্যটাগরির আরো খবর..