× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

ডি- এইট পররাষ্ট্রমন্ত্রীদের ২০তম অধিবেশন উদ্বোধন প্রধানমন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০২২
প্রধানমন্ত্রীর বাণী

বাংলাদেশ, তুরস্ক, ইরান, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও নাইজেরিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি, বিশ্বের বাজারে তাদের অবস্থান উন্নত করার উদ্দেশ্যে, ডি-এইট বা অর্গানাইজেশন ফর ইকনমিক কোঅপারেশন গঠন করা হয়েছে। উনিশশো সাতানব্বই সালের জুন মাসে তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী নেচমেতিন এরবাকান, ডি-এইট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন।

আজ বুধবার ২৭ জুলাই সকালে ঢাকায় ডি-এইট এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ডি- এইট পররাষ্ট্রমন্ত্রীদের ২০তম অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমাদের অপার সম্ভাবনা যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তাহলে একটি অর্থনৈতিক ব্লক হিসেবে শক্তি বৃদ্ধি পাবে। এটি আন্তঃদেশীয় বাণিজ্যকে সামঞ্জস্যপূর্ণ করতে সাহায্য করবে। বাধাগুলিকে উদারীকরণ করবে এবং সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাকে উদ্দীপিত করবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, “বাংলাদেশের মতো দেশগুলো যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি বহন করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অধিকাংশ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমাদের সবার উচিত, সাহসের সঙ্গে এই মানবিক সংকট মোকাবেলায় এগিয়ে আসা। কোভিড-১৯ মহামারি সংঘাত, খাদ্য ও জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্ব কঠিন সময় অতিক্রম করছে। কাজেই, শক্তিশালী বহুপাক্ষিক সহযোগিতার প্রয়োজন এবং বৈশ্বিক সংহতি এই লক্ষ‍্যে আগের চেয়ে আরও বেশি মনোযোগের দাবি রাখে।”

সংগঠনটির সভাপতি হিসেবে বাংলাদেশ ঐতিহাসিক এই মুহূর্তটি উদযাপন করায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..