× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামে হোটেল শ্রমিকের অন্ডকোষ কেটে আত্মহত্যার চেষ্টা

ACP
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০২২
অন্ডকোষ কেটে আত্মহত্যার চেষ্টা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে হোটেল শ্রমিক অন্ডকোষ কেটে আত্মহত্যার চেষ্টা করেছে। এলাকাবাসী সুত্রে জানাগেছে, শ্রী প্রদিপ চন্দ্র নাগেশ্বরী উপজেলার বিভিন্ন হোটেলে শ্রমিক হিসেবে কাজ করত। তার গ্রামের বাড়ী কুড়িগ্রাম সদরের কাঠাল বাড়ীতে। প্রায় পনের ষোল বছর পূর্বে রায়গঞ্জ ইউনিয়নের ভইডুবির পাড় (বডেরতল) গ্রামের কল্পনার সাথে বিয়ে হয়। তাদের সংসারে কোন সন্তানাদি নেই।

প্রায় ছয় মাস পূর্বে হোটেলের চাকুরী ছেরে দিয়ে বেকার জীবন ও হতাশায় দিন কাটাচ্ছিল। নাগেশ্বরী চামাটার পাড় সাবান অফিসারের বাড়ীতে স্ত্রী সহ ভারায় বসবাস করত। গত ২৪ জুলাই রবিবার সকালে তার ভারা বাসায় বাধরুমে গিয়ে অন্ডকোষ কেটে ফেলে। সুখাতী খেরবাড়ীর নিশি কান্ত জানায়, প্রদিপ আমার ভায়রা ভাই সে দীর্ঘদিন থেকে বেকার জীবন কাটাচ্ছিল।

আমি নিজে তাকে পানের দোকান ধরিয়ে দিয়েছিলাম। কিন্ত কি কারনে এমন কাজ করেছে তা বলতে পারছিনা। ওই এলাকার মোস্তফা জামান দুলু জানায়, বাসার পাশ দিয়ে হেটে যেতে, ভিতরে চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখতে পাই প্রদিপ বাদ রুমে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পরে আছে।

পরবর্তীতে তার চিকিৎসার জন্য নাগেশ্বরী হাসপাতালে প্রেরন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রিনা আক্তার রুমি জানায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..