× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

কবিরহাটে ডোবা থেকে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

ACP
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০২২
৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে একটি ডোবা থেকে অবৈধভাবে ডেজ্রার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ওই বালু ব্যবসায়ীর নাম মো.আবুল হোসেন (৫০)। তিনি দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে ডোবা থেকে বালু উত্তোলন করে আসছিলেন।
সোমবার (২৫ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রাম থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথ অভিযানটি পরিচালনা করেন।
স্থানীয় লোকজন জানান, আবুল হোসেন প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথ বলেন, আবুল হাসেম অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন। আজকে এমন অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁর খননযন্ত্রটি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। ঘটনার সত্যতা পেয়ে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদাল পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানার পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..