× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে মটরসাইকেল চোর সিন্ডিকেটের ৫ সদস্যকে আটক

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০২২
যশোরে মটরসাইকেল চোর

যশোরে মটরসাইকেল চোর সিন্ডিকেটের ৫ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রাতে যশোরের মনিরামপুর , ঝিকরগাছা উপজেলা ও মাগুরা জেলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি চোরাই মটরসাইকেল ও মটরসাইকেলের জাল রেজিষ্ট্রেশন করার সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ দুপুর ২টায় জেলা ডিবি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ডিবির ওসি রুপন কুমার সরকার।

এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বেলা তিনটার সময় যশোর শহরের মণিহার সিনেমা হলের সামনে থেকে একটি চোরাই মটরসাইকেল উদ্ধার করে। এসময় রাকিবুল ইসলাম (২০) নামে একজনকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর সদর , মনিরামপুর, ঝিকরগাছা ও মাগুরা জেলায় অভিযান পরিচলা করে আরো ৫জন আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে আরো পাঁচটি মটরসাইকেল ও মটরসাইকেল জাল রেজিষ্ট্রেশন সদন তৈরী করার সরঞ্জাম , ডিজিটাল নম্বার প্লেট উদ্ধার করা হয়।

এবিষয়ে যশোর কোতয়ালি থানায় আসামীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আটককৃতরা হলেন, যশোর বাঘারপাড়া থানা করিমপুর গ্রামের মফিজুল মোল্লার ছেলে রাকিবুল ইসলাম (২০) মনিরামপুর উপজেলার জামজামি গ্রামের মিজানুর রহমানের ছেলে শোয়েব হোসেন (২০), তারুয়াপাড়া গ্রামের শওকত আলী মোল্লার ছেলে বোরহান হোসেন (২৩) সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামের বাদশা কসায়ের ছেলে হৃদয় (২০) ও ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামের শাহাবুদ্দীন মন্ডলের ছেলে আনছার আলী(৩৫)।


এ ক্যটাগরির আরো খবর..