× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি(আবু মুছা স্বপন)

মৃদুলা নাসরীন সারওয়ার মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ACP
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০২২
মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নওগাঁর ধামইরহাটে মৃদুলা নাসরীন সারওয়ার মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

গতকাল বেলা ১১ টায় ধামইরহাট উপজেলার শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম থেকে ১০ম শ্রেনির বিভিন্ন পর্যায়ে মেধা তালিকায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান করেন মৃদুলা নাসরীন সারওয়ার মেমোরিয়াল ট্রাস্টের প্রতিনিধি সৈয়দ রায়হান রশিদ মিলু।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেলটা ব্র্যাক হাউজিং লিমিটেড’র হেড অফ ফিনান্স সৈয়দ আমিনুল ইসলাম, কোম্পানী সেক্রেটারী এসুরেন্স মনিগ্রুপের ডাইরেক্টর মোহাম্মদ নাজমুল কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, সাংবাদিক জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মৃদুলা নাসরীন সারওয়ার মেমোরিয়াল ট্রাস্ট ইতিপূর্বেও একাধিক শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি, শিক্ষাউপকরণসহ শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা অর্জনের জন্য ৫টি ল্যাপটপও প্রদান করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..