× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

নিউজ ডেস্ক

বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য চুক্তি স্বাক্ষর

ACP
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের এফবিসিসিআই ও ব্রাজিলের রিও ডি জেনেরিও চেম্বার অব কমার্সের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২০ জুলাই) ব্রাজিলের প্রাক্তন রাজধানী এবং অর্থনৈতিকভাবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর রিও ডি জেনেরিওতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের উপস্থিতিতে এফবিসিসিআই এবং রিও ডি জেনেরিও চেম্বার অব কমার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

 এ সমঝোতা স্মারকের মাধ্যমে দ্বিপাক্ষিক ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণে নীতিগত ও কারিগরি সহযোগিতা প্রদান, অভিজ্ঞতা বিনিময়, শিল্প ও বিনিয়োগ সংশ্লিষ্ট তথ্য আদান প্রদান, বাণিজ্য প্রতিনিধিদলের সফর, উদ্ভাবন ও গবেষণা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার বিষয়ে প্রতিনিধিত্বকারী সংগঠন দুটি একমত পোষণ করেছে।
 

 
এফবিসিসিআই সভাপতি মো. জসীমউদ্দিন বলেন, দুই দেশের সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলোর সরাসরি সম্পৃক্ততা ছাড়াই বর্তমানে ব্রাজিল ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ফলে ব্রাজিলের অন্যতম বৃহৎ চেম্বারের সঙ্গে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের এই সমঝোতা স্মারক স্বাক্ষর উভয়মুখী বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা পালন করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার সফরের তৃতীয় দিন সকালে দক্ষিণ আমেরিকার শীর্ষস্থানীয় থিংক ট্যাঙ্কের প্রেসিডেন্ট কার্লোস ইভান সিমনসেন লিলের সঙ্গে একটি বৈঠকে মিলিত হন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক অর্জন এবং এই অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অবদানের বিষয়ে আলোকপাত করেন। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ব্যবসায়ী প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..