× Banner
সর্বশেষ
পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু

মণীষ চন্দ্র বিশ্বাস,গৌরনদী

গৌরনদীতে দিনব্যাপী যোগাসন, প্রাণায়াম ও ধ্যান চর্চার উপর প্রশিক্ষণ কর্মশালা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
গৌরনদীতে দিনব্যাপী যোগাসন

বরিশালের গৌরনদীতে দিনব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধকল্পে এবং দৈহিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে দিনব্যাপী ইয়োগা কর্মশালা ও প্রশিক্ষণে অনুষ্ঠিত হয়।
আজ  ২২ জুলাই শুক্রবার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে সকাল ৮টা হতে দুপুর ১টা ও দুপুর ২,৩০ মিনিট হতে বিকেল ৬টা পর্যন্ত দুই পর্বে অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে এবং মানসিক ও দৈহিক স্বাস্থ্যের উন্নয়নে দিনব্যাপী যোগাসন, প্রাণায়াম ও ধ্যান চর্চার উপর প্রশিক্ষণ কর্মশালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ যোগ সংঘ এবং স্কুল অফ ইয়োগা এন্ড ওয়েলনেস বাংলাদেশ এর সহযোগীতায় এবং সৈয়দ মতলবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে  প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইয়োগা ইনস্ট্রাক্টর মো: রোকনুজ্জামান,  এলিজা চৌধুরী রুপা । উল্লেখ্য আজ প্রশিক্ষণ কর্মশালায় নারী ও পুরুষ মিলে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দেড় শতাধিক প্রশিক্ষনার্থী  অংশগ্রহণ করে ।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীগণ এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা পরবর্তীতে আরো  বেশি বেশি করার জন্য মতামত ব্যক্ত করেন। তারা আরো বলেন, এ ধরনের কার্যক্রম স্কুল কলেজ পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে ছরিয়ে দিতে পারলে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে  এবং তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য অবস্থার উন্নতি সাধনের পাশাপাশি ইতিবাচক কর্মকান্ডে  আত্মবিশ্বাস গড়ে উঠবে ।


এ ক্যটাগরির আরো খবর..