× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা

করোনা মহামারি-রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

বাংলাদেশ ছোট ভূখন্ডের, বিপুল জনগোষ্ঠীর দেশ।  করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেও মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ এগিয়ে যাচ্ছে। যারা নীতি  ও আদর্শহীন; তাদেরই পায়ের নিচে মাটি নাই। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

          আজ মন্ত্রণালয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী-এর সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

          সাক্ষাতকালে তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

          প্রতিমন্ত্রী বলেন, দু’দেশের  মধ্যে শিপিং সেক্টরের অনেক বিষয় রয়েছে। করোনা ও অন্যান্য কারণে কিছু কাজ ধীরগতির হয়ে গেছে। সেগুলোকে এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন নৌরুট ড্রেজিং, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, ভারতের বিশাখাপত্তম ও কৃষ্ঞাপত্তনাম বন্দর ব্যবহার, খাগড়ছড়ির রামগড় স্থলবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে তিনি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..