× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক

দেশে সারের সংকট হবে না -কৃষিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০২২
ঢাকা

দেশে সারের সংকট হবে না। সৌদি আরব, কাতারসহ কয়েকটা দেশের সঙ্গে আমাদের চুক্তি আছে। টাকা-পয়সার ক্ষতি হবে, তবে সারের সংকট হবে না। জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।

বুধবার (২০ জুলাই) সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিকল্প উৎস থেকে সার আনার চেষ্টা করছি। যাতে যমুনা ফার্টিলাইজার ও চট্টগ্রাম ফার্টিলাইজারকে ফাংশনাল করা যায়। এটা নিয়ে আমরা কথা বলছি।

আবদুর রাজ্জাক বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত ইউরিয়ার দাম ১৯ টাকা, যা আন্তর্জাতিক বাজারে ৭০ থেকে ৮০ টাকা। এরপরও আমরা সরকারকে ১৬ টাকায় ইউরিয়া দিচ্ছি। পৃথিবীর কোনো দেশই এটা দিতে পারবে না।

তিনি বলেন, আমরা পটাশিয়াম, ফসফরাস, বিওপি আগামী বোরো মৌসুমের জন্য পর্যাপ্ত মজুদ করেছি। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তবে গ্যাসের জন্য উৎপাদন বন্ধ থাকায় ইউরিয়া নিয়ে একটু শঙ্কিত। কিন্তু আমরা এরই মধ্যে উদ্যোগ নিয়েছি। বিকল্প উৎস থেকে সার আনার চেষ্টা করছি। তারপরেও যে মজুত আছে তাতে আশা করছি সংকটের হবে না।


এ ক্যটাগরির আরো খবর..