× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক

১৬০ জন যাত্রী নিয়ে দেশে ফিরলেন ৪ ঘণ্টা আটকে থাকা বিমান

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
বাংলাদেশ এয়ারলাইন্স

যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে ছিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এসময় ফ্লাইটের ভেতরে থাকা যাত্রীদের বের হতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এমনকি সেসময় বিদ্যুতের কারণে বিমানের এসিও বন্ধ ছিলো।

সোমবার রাত ১টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। সেখানে মোট ১৬০ জন যাত্রী ছিলেন। সবাই সুস্থ আছেন বলে জানা গেছে।

জানা যায়, ফ্লাইটটি কলকাতা থেকে স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল। সব যাত্রী ওঠার পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় পাইলট ঘোষণা করেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ছাড়তে দেরি হবে।’

ঘণ্টাখানেক পর ফ্লাইটটি আবারও ঢাকার উদ্দেশে ছেড়ে আসার প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে গিয়ে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়ন বাতিল করে বোর্ডিংয়ের কাছে ফিরে আসে। উড়োজাহাজের দরজা খোলা না যাওয়ায় ৪ ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা।

পরে স্থানীয় সময় রাত ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে রওনা করে রাত ১টা ৩৪ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


এ ক্যটাগরির আরো খবর..