× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মাদকের ছোবল কেউটের ছোবলের থেকেও ভয়ংকর

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম বলেছেন- মেহেরপুরকে মাদকমুক্ত  করতে হলে সবার সহযোগীতা একান্ত কাম্য। মাদকমুক্ত না করতে পারলেও নিয়ন্ত্রন করা সম্ভব। মাদকের ছোবল কেউটের ছোবলের থেকেও ভয়ংকর। তিনি আরো বলেন- মেহেরপুর জেলা ভারত সীমান্তবর্তী হওয়ায় মাদকের ভয়াবহতা বেড়েছে। এর সাথে জড়িয়ে পড়ছে তরুন-যুবক, ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাদক রোধ করতে না পারলে ধ্বংস হতে পারে অনেক মেধাবী মুখ। মাদক নিয়ন্ত্রনের জন্য কাজ করছে পুলিশ প্রশাসন।

“মাদক থেকে দূরে থাকুন, মাদক বিক্রেতার সন্ধান দিন” এই শ্লোগানে মেহেরপুর জেলাকে মাদকমুক্ত জেলা ঘোষনা উপলক্ষে সদর উপজেলার আমঝুপি বাজারে আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার বিকাল ৫ টার দিকে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, সাংবাদিক রফিকুল আলম, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত খোকন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব মতিয়ার রহমান, ইউপি সদস্য আক্তারুজ্জামন। আলোচনা সভায় আমঝুপি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

আলোচনা শেষে পুলিশ সুপার হামিদুল আলম মাদক প্রতিরোধ কমিটির হাতে মাদক নিয়ন্ত্রনের তৈরী করা পোস্টার তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..