× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

ঠাকুরগাঁও প্রতিনিধি

নবিজী (সাঃ) কে নিয়ে কটুক্তি ঠাকুরগাঁওয়ে নির্মল কর্মকারের বিরুদ্ধে মামলা

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০২২
নবিজী (সাঃ) কে নিয়ে কটুক্তি ঠাকুরগাঁওয়ে নির্মল কর্মকারের বিরুদ্ধে মামলা

সদর উপজেলার শীবগঞ্জে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির ঘটনায় নির্মল কর্মকার (৪০) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত শুক্রবার সদর উপজেলার শীবগঞ্জ মরিচপাড়ার বাসিন্দা মো: জীবন হোসাইন (২২) এ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, বুধবার শীবগঞ্জ বাজারের জীবনের পিতা আব্দুল কাইয়ুমের চায়ের দোকানে নির্মল কর্মকার চা খেতে যান। সেখানে সদর উপজেলার কৃষ্ণপুর পল্লী বিদ্যুৎ গ্রামের খতিবরের ছেলে জয়নাল চা খাচ্ছিলেন। এমন সময় একাধিক বিয়ের কথা উঠলে নির্মল মুসলমান ধর্ম ইসলাম ও নবীজী (সাঃ) কে জড়িয়ে কটুক্তিকর মন্তব্য করে।

জয়নাল প্রতিবাদ করলে নির্মল তাকে চর-থাপ্পর মারে। এ সময় জীবন ও তার পিতা প্রতিবাদ করতে গেলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় নির্মল। বিষয়টি ওই চায়ের দোকানে থাকা মানুষজন দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে তারাও প্রতিবাদ করে। এ সময় বাজারে হাজারও মানুষের সমাগম হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম মোস্তাক আহমেদকে বিষয়টি জানালে তিনিও সেখানে হাজির হন। পরে পরিস্থতি বেগতিক হলে পুলিশ ঘটনাস্থলে এসে নির্মলকে ৫৪ ধারায় গ্রেফতার করে নিয়ে যায়। বর্তমানে সে জেলহাজতে রয়েছে। সে সদর উপজেলার শীবগঞ্জ কামরপাড়া গ্রামের নরেশ কর্মকারের ছেলে।

মামলায় ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভ’তিতে প্রতিহিংসা বশত ও হিংসাত্বক মূলক বিদ্বেষ ছাড়নোর উদ্দেশ্যে ধর্মীয় অনুভ’তিকে আঘাত দান সহ অবমাননা করে বক্তব্য প্রদান ও মারপিট করে ভয়ভীতি হুমকী প্রদর্শনের অভিযোগ আনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..