× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক

বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক ও করোনা সংক্রমণ রোধে আমরা সচেতন -কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০২২
শ্রমিক ছাটাই না করা

আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখন দেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিও দৃশ্যমান। এই প্রেক্ষাপটে একদিকে আমরা সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকবো অপরদিকে করোনা সংক্রমণ রোধে থাকবো সর্বোচ্চ সচেতন। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার(১০ জুলাই) সকালে তিনি তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সামান্যতম অবহেলা, অসচেতনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে, সেদিকে বিশেষ ভাবে নজর দিতে হবে।

ওবায়দুল কাদের ঈদে পরস্পরের সহমর্মী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়। প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদার-হস্ত হওয়ার দীক্ষা দেয়- তাই সবাই মিলে আসুন ঈদ আনন্দ ভাগাভাগি করি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ।

দেশবাসী এবং বিশ্বের যেই প্রান্তে বাংলাদেশের নাগরিকরা জীবন জীবিকার প্রয়োজনে অবস্থান করছেন, তাদের সবাইকে আবারও আজকের এই দিনে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।


এ ক্যটাগরির আরো খবর..