× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

নিউজ ডেস্ক

করাটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে রাবনা পর্যন্ত ৫৩ কিলোমিটার তীব্র যানজট

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৯ জুলাই, ২০২২
করাটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে রাবনা

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রাবনা পর্যন্ত প্রায় ৫৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজটে হাজার হাজার ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গাড়ি বিকল, সড়ক দুর্ঘটনা ও সিরাজগঞ্জ অংশ থেকে গাড়ি টানতে না পারায় টাঙ্গাইলের অংশে এ যানজটের সৃষ্টি হয়েছে।

ঈদ ঘরমুখো এক যাত্রী জানিয়েছে, ঢাকা থেকে পাবনা ঈশ্বরদী যেতে ৬/৭ ঘন্টার রাস্তা ঈদের ছুটিতে শুক্রবার (৮ জুলাই) রাত আড়াইটায় রাজধানীর কল্যাণপুর থেকে রওনা দিয়ে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় বাইপাইল, চন্দ্রা, কালিয়াকৈর ও টাঙ্গাইলে যানজটে পড়তে হয়েছে।প্রায় ১৫ ঘণ্টায় আজ শনিবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু সেতু থেকে সদর উপজেলার রাবনা পর্যন্ত পৌঁছেছে গাড়ী।

চাপাইনবাবগঞ্জ অভিমূখী এক যাত্রী বলেন, ঢাকার কচুক্ষেত থেকে রাত ১২টায় বাড়ি উদ্দেশ্যে রওনা হয়েছি। দুপুর আড়াইটা পর্যন্ত মাত্র টাঙ্গাইল জোকারচর এলাকায় এসেছি। চোখের সামনে ও পেছনে হাজার হাজার গাড়ি। ক্ষুধায় টিউবওয়েলের খোলা পানি ৫ টাকা গ্লাস কিনে খেয়েছি। সবই মিলিয়ে নাকাল হয়ে পড়েছি।

রাজশাহী অভিমুখী এক যাত্রী বলেন, আগে মিরপুর থেকে রাজশাহী যেতে সর্বোচ্চ ৭ ঘণ্টা লাগতো। কিন্তু যাজটের কারণে ১৫ ঘণ্টায়ও টাঙ্গাইল পার হতে পারলাম না। গরম ও ক্ষুধায় খুব দুর্বল হয়ে পড়েছি। ভেবেছিলাম অতিরিক্ত ভাড়া দিয়ে শান্তিতে বাড়ি ফিরতে পারব। কিন্তু তা আর হলো না।

পুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের পিলারের কাছে সড়ক দুর্ঘটনার কারণে ১ ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শনিবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট ছিল। বেলা বাড়ার পর তা কমতে থাকে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘যানবাহন ধীরগতিতে চলছে। সড়কে গাড়ির ব্যাপক চাপ রয়েছে। সড়ক স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য কাজ করছে।

বঙ্গবন্ধু সেতু  কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিক সময়ে ১২/১৩ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। কিন্তু ঈদকে কেন্দ্র করে কয়েক গুণ বেশি যানবাহন সেতু পারাপার হয়ে থাকে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে উত্তরবঙ্গগামী ২৯ হাজার ৭২টি যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১২ হাজার ৮৭৮টি যানবাহন যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে এক কোটি ৩ লাখ ১৯ হাজার ৫৫০ টাকা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মহাসড়কের রাবনা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপার পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকায় মোটরসাইকেল নিয়ে যেতেই সাড়ে ৪ ঘণ্টা লেগেছে। যানজটে আটকে থাকা মানুষ প্রচণ্ড গরমে কেউ ট্রাকের নিচে, কেউবা বাসের পাশে বসে একটু প্রশান্তি খুঁজছেন। কাউকে কাউকে ১৫ টাকার পানির বোতল ২৫ টাকা দিয়েও কিনতে দেখা গেছে। এছাড়াও কালিহাতী উপজেলার মিরহামজানী গ্রামের যুবকদের টাকা-পয়সা ছাড়াই ঘরমুখো যাত্রীদের পানি সরবরাহ করতে দেখা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..