এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ১৯ মার্চ(শনিবার) সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর নবনির্মিত পৌরভবন উদ্বোধন করেন।
বোদা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃআবু আউয়ালের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-২আসনের সাংসদ মো. নুরুল ইসলাম সুজন, পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহম্মদ, বোদা উপজেলা আওয়ামী লীগ সভাপতিএ্যাডঃ মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক, সানন্দ কিন্ডারগার্টেনে অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, অধ্যাপক মোঃ ফারুক আলম টবি, অধ্যক্ষ মোঃ ফজলুল হক, অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম, মোঃ আজাহার আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুর-ই-ইসলাম, মোঃ ইউসুফ আলী দুলাল ও প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম সাবুল, উপাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, মোঃ মোকলেছার রহমান জিল্লুর প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।