ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করছেন। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে আজ তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন। তবে আগামী শরৎকাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন।
জনসনের নেতৃত্বাধীন সরকার থেকে একের পর এক মন্ত্রী ও সরকার বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগের পর তিনি এই সিদ্ধান্ত নিলেন।
মন্ত্রী ও পদস্থ কর্মকর্তা মিলিযে প্রায় ৫০ ব্যক্তি সরে দাঁড়িয়েছেন জনসনের সরকার থেকে। এরপর থেকেই তার পদত্যাগের গুঞ্জন শুনা যাচ্ছিলো।
আজ বিকালের দিকে পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন জনসন। যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, আজ প্রধানমন্ত্রী একটি বিবৃতি দেবেন।