× Banner
সর্বশেষ
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৪ জুলাই, ২০২২
পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী

পদ্মা সেতু উদ্বোধনের ৯ দিনের পর পারিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (০৪ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তিনি।

পরে পদ্মা সেতু পার হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুরে এসে পৌঁছান। এরপর সকাল ১১টা ২০ মিনিটে তিনি গোপালগঞ্জ সদরে পৌঁছেছেন।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল,ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যরা ছিলেন। এদিন দুপুর পৌনে ১২টায় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মগফেরাত কামনা করে দোয়া পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাটগাতী মধুমতি নদীতে নির্মিত বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত দৃষ্টি নন্দন ঘাটলা ঘুরে দেখার কথা রয়েছে। সেখান থেকে মধুমতি নদীতে নৌকায় করে পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের কথা রয়েছে বলে জানা গেছে। পরে তিনি নিজ বাসভবনে অবস্থান করে বিকেলে হেলিকপ্টারে ঢাকার ফিরবেন।

এদিনে টুঙ্গিপাড়ায় আসার পথে পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো জনতা। তবে নিরাপত্তার কারণে তাদের সরিয়ে দেয় পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..