× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারতে ট্যুরিস্ট ভিসায় তিন মাসে একবার ও বিজনেস ভিসায় ১০ দিন পর পর ভ্রমন 

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩ জুলাই, ২০২২
তুলোর চালান আটক

হঠাৎ করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের মৌখিক নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্যুরিস্ট ও বিজনেস ভিসায় ভারতগামী বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা। তবে মেডিকেল ভিসার যাত্রীদের যাতায়াতে কোন বাধা নেই।
শুক্রবার সকাল থেকে ট্যুরিস্ট মাল্টিপুল ভিসায় ৩ মাস পরপর ও বিজনেস ভিসায় ১০ দিন পরপর যাতায়াতের নিয়ম করে ভারতীয় ইমিগ্রেশন থেকে ফেরত দেয় পাসপোর্টধারী যাত্রীদের। এর আগে ট্যুরিস্ট মাল্টিপুল ভিসায় মাসে একাধিকবার ও বিজনেস ভিসায় ইচ্ছে মত  ভারত যাওয়ার সুযোগ ছিল।
এদিকে সুনিদিষ্ট কোন কারন উল্লেখ্য না করেই এমন সিদ্ধান্তে হয়রানি ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন ভারত গামী প্রায় ৩ শতাধিক পাসপোর্টধারী যাত্রী। ভারত যেতে না পেরে নিরুপায় হয়ে তাদের বাড়ি ফিরতে দেখা যায়। বাংলাদেশিদের জন্য এমন কড়াকড়ি করা হলেও ভারতীয়রা ট্যুরিস্ট ও বিজনেস ভিসার পাসপোর্টধারীদের বাংলাদেশে আসার ক্ষেত্রে বেনাপোল ইমিগ্রেশনে কোন বাধা নেই।
পাসপোর্টধারী যাত্রী সোহারব জানান, তিনি দেড় মাস আগে ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়েছিলেন। ঈদে কেনাকাটার উদ্দেশ্যে শুক্রবার আবার যাচ্ছিলেন। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন জানিয়েছে ৩ মাস আগে আর যাওয়া যাবেনা। হঠাৎ করে এ নিয়মে তার হয়রানি ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
বিজনেস ভিসার যাত্রী কামাল হোসেন জানান, তিনি এক সপ্তাহ আগে ব্যবসার কাজে একবার গিয়েছিলেন। শুক্রবার আবার যেতে গেলে তাকে ফিরিয়ে দিয়ে বলা হয় এক সপ্তাহ পর আসতে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু জানান, ট্যুরিস্ট ও বিজনেস ভিসায়  অনেকে ভারতে গিয়ে চিকিৎসা বা অন্য কাজ মেটাচ্ছে এমন সন্দেহ হওয়ায় শুক্রবার সকাল থেকে কড়াকড়িতে অনেক যাত্রী  ঢুকতে পারেনি।


এ ক্যটাগরির আরো খবর..