× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারতে ট্যুরিস্ট ভিসায় তিন মাসে একবার ও বিজনেস ভিসায় ১০ দিন পর পর ভ্রমন

admin
হালনাগাদ: রবিবার, ৩ জুলাই, ২০২২
ভারতে ট্যুরিস্ট ভিসায় তিন মাসে একবার ও বিজনেস ভিসায় ১০ দিন পর পর ভ্রমন

হঠাৎ করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের মৌখিক নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্যুরিস্ট ও বিজনেস ভিসায় ভারতগামী বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা। তবে মেডিকেল ভিসার যাত্রীদের যাতায়াতে কোন বাধা নেই।

শুক্রাবর সকাল থেকে ট্যুরিস্ট মাল্টিপুল ভিসায় ৩ মাস পরপর ও বিজনেস ভিসায় ১০ দিন পরপর যাতায়াতের নিয়ম করে ভারতীয় ইমিগ্রেশন থেকে ফেরত দেয় পাসপোর্টধারী যাত্রীদের।
এর আগে ট্যুরিস্ট মাল্টিপুল ভিসায় মাসে একাধিকবার ও বিজনেস ভিসায় ইচ্ছে মত ভারত যাওয়ার সুযোগ ছিল।

এদিকে সুনিদিষ্ট কোন কারন উল্লেখ্য না করেই এমন সিদ্ধান্তে হয়রানি ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন ভারত গামী প্রায় ৩ শতাধিক পাসপোর্টধারী যাত্রী। ভারত যেতে না পেরে নিরুপায় হয়ে তাদের বাড়ি ফিরতে দেখা যায়। বাংলাদেশিদের জন্য এমন কড়াকড়ি করা হলেও ভারতীয়রা ট্যুরিস্ট ও বিজনেস ভিসার পাসপোর্টধারীদের বাংলাদেশে আসার ক্ষেত্রে বেনাপোল ইমিগ্রেশনে কোন বাধা নেই।

পাসপোর্টধারী যাত্রী সোহারব জানান, তিনি দেড় মাস আগে ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়েছিলেন। ঈদে কেনাকাটার উদ্দেশ্যে শুক্রবার আবার যাচ্ছিলেন। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন জানিয়েছে ৩ মাস আগে আর যাওয়া যাবেনা। হঠাৎ করে এ নিয়মে তার হয়রানি ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

বিজনেস ভিসার যাত্রী কামাল হোসেন জানান, তিনি এক সপ্তাহ আগে ব্যবসার কাজে একবার গিয়েছিলেন। শুক্রবার আবার যেতে গেলে তাকে ফিরিয়ে দিয়ে বলা হয় এক সপ্তাহ পর আসতে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু জানান, ট্যুরিস্ট ও বিজনেস ভিসায় অনেকে ভারতে গিয়ে চিকিৎসা বা অন্য কাজ মেটাচ্ছে এমন সন্দেহ হওয়ায় শুক্রবার সকাল থেকে কড়াকড়িতে অনেক যাত্রী ঢুকতে পারেনি।


এ ক্যটাগরির আরো খবর..