× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফরিদপুর ব্যুরো(আবু নাসের হোসেন)

রিদপুরের ভাঙ্গা সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড-কয়েক কোটি টাকার ক্ষতি

ACP
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০২২
ভাঙ্গা সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সেখানকার বেশিরভাগই ফল ও মিষ্টির দোকান বলে জানা যায়। ভাঙ্গা বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

তবে আগুনের সূত্রপাতের পরপরই তা মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফরিদপুর ও ভাঙ্গার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে তাদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, আমরা ফায়ার সার্ভিসের কয়েকটি টিম আগুন নেভাতে কাজ করেছি। ধারণা করা হচ্ছে একটি দোকানের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি


এ ক্যটাগরির আরো খবর..