× Banner
সর্বশেষ
নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার বঙ্গ বিজয় নাকি রাজনৈতিক পুনর্বিন্যাস: অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ বিতর্কের নতুন পাঠ স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার রবীন্দ্রসাহিত্য -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের জমির ধান কেটে বাড়িতে তুলে দিলেন ছাত্রদল আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সরকার রাজীব, ঢাকা

মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে প্রেসক্রিপশন শিকারী রিপ্রেজেনটেটিভের ভীড়ে বিব্রত রোগীরা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১ জুলাই, ২০২২
রিপ্রেজেনটেটিভের ভীড়ে বিব্রত রোগীরা

রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দিনদিন প্রেসক্রিপশন শিকারী মেডিকেল রিপ্রেজেনটেটিভদের ভীড় বেড়েই চলেছে।বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসার জন্য আগত রোগীরা চিকিৎসকের চেম্বার থেকে প্রেসক্রিপশন হাতে বের হওয়া মাত্রই বিভিন্ন ওষুধ কোম্পানীর রিপ্রেজেনটেটিভেরা প্রেসক্রিপশনের ছবি তোলার জন্য রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন।
এতে রোগী এবং রোগীর সাথে থাকা স্বজনেরা চরম বিব্রতকর অবস্থায় পড়লেও থেমে নেই রিপ্রেজেনটেটিভদের তৎপরতা। সম্প্রতি এক অফিস আদেশে সরকারি হাসপাতালে রোগীদের প্রেসক্রিপশনের ছবি তোলা বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানালেও বাস্তবে এর কোনো প্রতিফলন বক্ষব্যাধি হাসপাতালে দেখা যায় না।
প্রতিদিনই  মেডিকেল রিপ্রেজেনটেটিভেরা নিজেদের মধ্যে প্রতিযোগীতায় লিপ্ত হয়ে রোগীদের প্রেসক্রিপশনের ছবি তুলছেন। এতে করে রোগীদের প্রাইভেসি বিনষ্ট হওয়ার পাশাপাশি খামাকা বিব্রতকর পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রিপ্রেজেনটেটিভ জানিয়েছেন রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলে পাঠানো নিজ নিজ কোম্পানীর কাছে তাদের পারফরমেন্স হিসাবে গণ্য হয়। তাই তারা বাধ্য হয়েই এ কাজ করে থাকেন।


এ ক্যটাগরির আরো খবর..