× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

সেভেরোদনেৎস্ক শহর পুরোপুরি দখল নিয়েছে রাশিয়া

admin
হালনাগাদ: বুধবার, ২৯ জুন, ২০২২
সেভেরোদনেৎস্ক শহর পুরোপুরি দখল নিয়েছে রাশিয়া

পূর্ব ইউক্রেনের সেভেরোদনেৎস্ক শহরের দখল হারিয়েছে কিয়েভ। গত শনিবার এ শহরের পুরোপুরি দখল নিয়েছে রাশিয়া। এ শহরের দখল নিশ্চিত হওয়ার পর মস্কো মনোযোগ দিয়েছে এর ‘যমজ শহর’ হিসেবে পরিচিত লিসিচানস্কের দিকে।

সিভেরস্কি দোনেৎস নদীর তীরে অবস্থিত এ শহরে ধারাবাহিক রুশ কামান হামলায় মঙ্গলবার ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে।

পূর্বের লুহানস্ক প্রদেশে এটাই ইউক্রেনের দখলে থাকা সর্বশেষ বড় শহর। বিশ্লেষকদের মতে, লিসিচানস্ক এখন ক্রেমলিনের মূল লক্ষ্য। এ শহর দখল নিতে পারলেই পুরো লুহানস্কের দখল চলে আসবে মস্কোর কাছে।

লুহানস্কের গভর্নর সের্হেই গাইদাই বলেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সোমবার লিসিচানস্কে আট জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, শহরটির দখল এখনো ইউক্রেনের বাহিনীর হাতে, তবে খুব শিগগির এর পতন হতে পারে।

গাইদাই এর মতে, রুশ বাহিনী এ যুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ ঢালছে।


এ ক্যটাগরির আরো খবর..