× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে নিখোঁজের ৩ ঘন্টা পর কিশোরের মরদেহ মিলল পুকুরে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
মামলা প্রত্যাহারে সমঝোতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের ৩ঘন্টা পর পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মো. মিরাজ (১৪) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আমিন মাঝি বাড়ির জাহিদ মিলনের ছেলে এবং স্থানীয় হাজারী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

মঙ্গলবার (২৮ জুন) রাত ৯টার দিকে উপজেরার চরহাজারী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের হাজী আনোয়ারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজের স্বাভাবিক ভাবে বুদ্ধিমত্তা কম ছিল এবং সে মৃগী রোগে আক্রান্ত ছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে মাগরিবের নামাজ পড়তে গিয়ে মিরাজ নিখোঁজ হন। সন্ধ্যার পর সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে।  পরে রাত ৯টার দিকে মসজিদ সংলগ্ন পুকুর থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রাসেদুল ইসলাম জানান,এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করে নি।  খোঁজ খবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..