× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

নিউজ ডেস্ক

আজ ২৬ জুন রবিবার আপনার রাশিফল

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০২২
আপনার ভাগ্যের চাকা
জেনে নিন প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা ফলাফল

আজ ২৬ জুন রবিবার আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার আজকের দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গীই ঠিক করে দেয় জীবনযুদ্ধে জয়ী হবে কে। কিন্তু আগামী বিপদ সম্পর্কে সতর্ক থাকতে কাজে আসে রাশিফল।

মেষ রাশি: আজ আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্বে সবাই আকৃষ্ট হবেন। আজ আপনি কোনো বড় অনুষ্ঠানের জন্য সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। আমোদপ্রমোদ এবং মজায় দিন কাটবে আজ। কাউকে প্রেমে সাফল্য পেতে সাহায্য করুন। আপনি কোনো অপ্রত্যাশিত লাভের সম্মুখীন হতে পারেন। আজ যাত্রা পথে একজন ভালো ব্যক্তির সাথে আলাপ হতে পারে। বিবাহিতদের জন্য আজ ভালো দিন।

বৃষ রাশি: আজ বাড়ির ছোটরা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। আপনি আজ যথেষ্ট পরিমানে অর্থের অধিকারী হবেন এবং আপনার মানসিক শান্তিও বজায় থাকবে। গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। আজ অতীতে করা কোনো বিনিয়োগের জন্য ভালো লাভ পেতে পারেন। জীবনসঙ্গিনীর ছোট ছোট চাহিদাগুলি পূরণ করুন।

মিথুন রাশি: আজ আপনি অবসর সময়ে কোনো বহুপ্রতিক্ষিত কাজ করতে পারেন। আজ আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে পারবেন। আপনি অর্থের সঞ্চয় করতে পারবেন আজ যা ভবিষ্যতে আপনাকে সাহায্য করবে। আজ মানসিক শান্তি বজায় রাখতে বাচ্চাদের সাথে সময় কাটাতে পারেন। প্রেমের সম্পর্কে আকষ্মিক পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে। সন্ধ্যেবেলায় বন্ধু-বান্ধবদের সাথে সময় কাটান। কোনো অপরিচিত ব্যক্তির কারণে আজ আপনার সঙ্গীর সাথে সামান্য কলহ হতে পারে।

কর্কট রাশি: আজ আপনি অবসর সময় পাবেন। যা সম্পূর্ণ নিজের জন্য খরচ করুন। অবসর সময়ে কোনো খেলা খেলতে পারেন বা জিম যেতে পারেন। আজ আপনি চরম আত্মবিশ্বাসী থাকবেন। আজ পরিবারের সদস্যদের কোথাও নিয়ে গিয়ে প্রচুর অর্থব্যয় করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। আপনার উদার মানসিকতার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না। প্রেমে হতাশ হতে পারেন। আপনার যোগ্যতার কারণে সবাই আপনার প্রশংসা করবেন। স্ত্রীর স্বাস্থ্যের কারণে আজ চিন্তিত থাকতে পারেন।

সিংহ রাশি: আজ পূর্বপুরুষের কোনো সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করবে। দিনের শেষ ভাগে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পেতে পারেন। রক্তচাপের রোগীরা তাঁদের রক্তচাপ কমানো এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন। মন ভালো রাখতে বাড়ির ছোট সদস্যদের সাথে সময় কাটান। বিবাহিতদের জন্য অত্যন্ত ভালো দিন।

কন্যা রাশি: অযথা অর্থব্যয় করবেন না। আজ শুধু প্রয়োজনীয় জিনিসপত্রই কিনুন। আপনার আত্মবিশ্বাসী মনোভাব আজ কাজে আসবে। পারিবারির দিকটি সমস্যাযুক্ত হতে পারে। পরিবারের প্রতি আপনার অবহেলার কারণে সদস্যরা রেগে যেতে পারেন। আজ আপনি পরোপকার ও সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। মনে রাখবেন স্বাস্থ্য হল আসল সম্পদ। তাই অলসতা ত্যাগ করে সক্রিয় জীবন যাপন করুন। বিবাহিত জীবন সুখের হবে।

তুলা রাশি: স্বাস্থ্যের উন্নতি ঘটাতে আপনি আজ কোনো পার্ক বা জিমে যেতে পারেন। কোনো নতুন ধারণার ফলে আজ আর্থিকভাবে লাভবান হতে পারেন। আজ কোনো অসুস্থতা থেকে সেরে ওঠার সম্ভাবনা রয়েছে। যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধূলাতে অংশগ্রহণ করতে সাহায্য করবে। অল্প বয়স্ক পড়ুয়ারা স্কুলের প্রকল্পের জন্য কোনো পরামর্শ চাইতে পারে। স্ত্রীর সাথে ভালো সময় কাটবে।

বৃশ্চিক রাশি: কোনো নতুন কাজ শুরু করার আগে সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে কথা বলা দরকার। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি বাড়িয়ে তুলতে সামাজিক অনুষ্ঠানগুলিতে যান। আজ আপনি কাউকে ধার দেওয়া অর্থ ফেরত পেতে পারেন। আজকে আপনি সবার সাথে মাথা ঠান্ডা করে কথা বলুন। অর্থনৈতিক দিকটি আজ শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধূলায় আপনার সময় ব্যয় করুন।

ধনু রাশি: পরিবারের সদস্যদের সাথে আজ সময় কাটান। আপনার ভদ্র ব্যবহারের জন্য সবাই আপনার প্রশংসা করবেন। আজ আপনার কোনো বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারেন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় ব্যয় করুন। কোনো পুরোনো বন্ধু আজ আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে পারেন। আজ আপনি ভাইয়ের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। স্ত্রীর সাথে আজ মনোমালিন্য হবে।

মকর রাশি: আজ আপনার মনে শান্তি বজায় থাকবে এবং সেই কারণে আপনি বাড়ির পরিবেশও সুন্দর করে তুলবেন। আজ মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। আজ প্রেমে ভোগান্তি হবে। বাড়িতে আজ কোনো পুরোনো জিনিস খুঁজে পেতে পারেন এবং সেটি পরিষ্কার করতে গিয়ে বেশ কিছুটা সময় অতিবাহিত করবেন। কোনো বাইরের ব্যক্তির কারণে স্ত্রীর সাথে সম্পর্কে অবনতি হবে। আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ সেটি ভালো দামে বিক্রি করা যেতে পারে।

কুম্ভ রাশি: আজ বিপদ এড়াতে অযথা অর্থব্যয়ের অভ্যাস পরিত্যাগ করুন। অত্যধিক চাপের কারণে ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সাথে আজ সময় কাটান। প্রয়োজনের তুলনায় বেশি টিভি বা মোবাইল চালাবেন না। আপনি অবসর সময়ে বাগানের কাজ করতে পারেন। যাদের সাথে আপনার দেখা হয়না বললেই চলে তাদের সাথে যোগাযোগ বাড়ান। স্ত্রীর সাথে আজ দুর্দান্ত সময় কাটবে।

মীন রাশি: আজ বিবাহিতদের জন্য অন্যতম সেরা দিন হিসেবে বিবেচিত হবে। আপনার মন আজ ভাল জিনিসের প্রতি আকৃষ্ট হবে। পরিবারে নতুন একজনের আগমন বাড়িতে উৎসব এবং অনুষ্ঠানের মূহুর্ত বয়ে আনবে। আজ বাড়ির সদস্যদের সাথে কথা বলতে গিয়ে আপনি এমন কিছু বলে ফেলতে পারেন যাতে তাঁরা অবাক হয়ে যাবেন। এই রাশিচক্রের জাতকেরা যাঁরা বিদেশ থেকে ব্যবসা করেন তাঁদের আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..